ঢাকা | রবিবার, ৩১ মে ২০২৬,১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাবিপ্রবি কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের রমাদান ফুডপ্যাক বিতরণ

পবিত্র মাহে রমাদান উপলক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কর্মচারীদের মাঝে ফুডপ্যাক উপহার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবিপ্রবি শাখা।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ বাজারে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​জাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. মামুনুর রশিদের ও সেক্রেটারি ফাহাদ আহমদ কর্মসূচিতে উপস্থিত থেকে কর্মচারীদের হাতে ফুডপ্যাক তুলে দেন।

​রমাদানের সিয়াম সাধনার মাসে বিশ্ববিদ্যালয়ের স্বল্প আয়ের কর্মচারীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান আয়োজকরা।

​সভাপতির বক্তব্যে হাফেজ মো. মামুনুর রশিদ বলেন, “পবিত্র মাহে রমাদান আমাদের পারস্পরিক সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। বিশ্ববিদ্যালয়ের যেসব কর্মচারী দিনরাত পরিশ্রম করে ক্যাম্পাসকে সুন্দর ও সচল রাখেন, তাদের প্রতি আমাদের এক ধরনের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।”

​শাখা সেক্রেটারি ফাহাদ আহমদ বলেন, “ছাত্রশিবির সবসময় সাধারণ শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে। আগামীতেও আমাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

​বিতরণকালে শাখা ছাত্রশিবিরের অন্যান্য দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন। রমাদানের শুরুতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত এই ফুডপ্যাক উপহার পেয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।