অপ্রতিমের জন্ম এমনি এক দেশে
হায়েনায় যে দেশ ভরা
ঘর থেকে বেরোলে বলাই মুশকিল
যাবে কি না ঘরে ফেরা?
একটা আইফোন খুব বেশিই কিছু
অপ্রতিমের চেয়েও দামি
বুকটা তোদের কাঁপল না একটুও
এটাই তো বুঝি না আমি!
অপ্রতিমকে খুন যে ক’জন করেছে
তাদের বয়সই বা কত?
বোঝাই আসে না এমন অল্প বয়সে
হিংস্র কী করে হয় এত?
অপ্রতিমের আমি কিছুই তো হই না
তবুও যে কাঁদে এ প্রাণ
ওর মা-বাবা তাইলে বাঁচবে কী করে
হারিয়ে নিজেদের সন্তান?
অপরাধ প্রবণতা বাড়ছেই দিন দিন
কিশোর অপরাধী বাড়ছে
এসবের অবসান কী করে করা যায়
কেউ কি আসলে ভাবছে?
আরও কত অপ্রতিম হলে পরে খুন
মৃত্যুর হোলিখেলা থামবে?
আরও কত মায়ের খালি হলে বুক
অপরাধীর অপরাধ দমবে?









