ঢাকা | শুক্রবার, ১ মে ২০২৬,১৮ বৈশাখ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন।

তিনি জানান, কমপ্লিট শাটডাউন চললেও আওতামুক্ত থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম এবং পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে পোষ্য কোটার পক্ষে-বিপক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।