ঢাকা | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,৩০ কার্তিক ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনে কাজ করছে সরকার ও সংশ্লিষ্টরা

শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূরীকরণে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাবির সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যেনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সেজন্য এইচএসসি সাপ্লিমেন্টারি এবং পুণর্মূল্যায়ন পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষিখাতে বিনিয়োগ বাড়াচ্ছে। সেইসঙ্গে শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।