ঢাকা | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,২৯ কার্তিক ১৪৩৩

পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজ করবে সরকার

দেশে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এর মধ্যে দুটি কলেজ হবে সাধারণ শিক্ষার্থীদের জন্য। বাকি দুটি হবে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত। এমন পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরির কাজ হাতে নিতে যাচ্ছি। এর মধ্যে দুটি সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং বাকি দুটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত করা হবে।

এ প্রসঙ্গে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উদাহরণ তুলে ধরে তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে ডুয়েট প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদলে পলিটেকনিক থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, কক্সবাজারে যে ব্লু-ইকোনিমির ওপর যে ইউনিভার্সিটি রয়েছে- এই মুহূর্তে আর প্রয়োজন আছে কিনা আমি মনে কারি না।