ঢাকা | মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,২১ আশ্বিন ১৪৩৩

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কুবিসাসের নিন্দা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৫ অক্টোবর) কুবিসাসের দপ্তর সম্পাদক আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে সভাপতি আবু শামা ও সাধারণ সম্পাদক চৌধুরী মাছাবিহ্ এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা, মারধর, হুমকি কিংবা সংবাদ সংগ্রহে বাধা প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও ক্যাম্পাসে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করা ছাত্রদলের নেতাকর্মীদের কর্মকাণ্ড ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু গুরুতর আহত হন। এছাড়া আরও কয়েকজন সাংবাদিক আহত হওয়ার কথা জানা গেছে।

কুবিসাসের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলাকে কোনোভাবেই বিচ্ছিন্ন বা স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। একজন সাংবাদিক সংবাদ সংগ্রহের সময় ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, জনগণের জানার অধিকার নিশ্চিত করতে কাজ করেন। ফলে দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর হামলা জনগণের তথ্য জানার অধিকারের ওপরও আঘাত।

বিবৃতিতে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৫ অক্টোবর) কুবিসাসের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে সভাপতি আবু শামা ও সাধারণ সম্পাদক চৌধুরী মাছাবিহ্ এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা, মারধর, হুমকি কিংবা সংবাদ সংগ্রহে বাধা প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও ক্যাম্পাসে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করা ছাত্রদলের নেতাকর্মীদের কর্মকাণ্ড ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু গুরুতর আহত হন। এছাড়া আরও কয়েকজন সাংবাদিক আহত হওয়ার কথা জানা গেছে।

কুবিসাসের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলাকে কোনোভাবেই বিচ্ছিন্ন বা স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। একজন সাংবাদিক সংবাদ সংগ্রহের সময় ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, জনগণের জানার অধিকার নিশ্চিত করতে কাজ করেন। ফলে দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর হামলা জনগণের তথ্য জানার অধিকারের ওপরও আঘাত।

বিবৃতিতে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।