ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষা- ২০২৫ এর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফরমপূরণ শুরু ৬ অক্টোবর।
রোববার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের এ বিষয়ে অবগত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত কলেজগুলোর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষা-২০২৫ আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে। পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম আগামী ৬ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে। পূর্ববর্তী শিক্ষাবর্ষসমূহের অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারবে। পরীক্ষার ফরমপূরণ সংক্রান্ত অন্যান্য যাবতীয় তথ্য ও পরীক্ষার রুটিন শিগগির বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম সমন্বয় কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।






