ঢাকা | বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,২৩ আশ্বিন ১৪৩৩

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষা স্থগিত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পদের নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কর্মচারী নিয়োগ বাছাই কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ইস্রাফিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২ অক্টোবর ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে সহকারী প্রকৌশলী (সিভিল), পরিকল্পনা ও উন্নয়ন (গ্রেড-০৯), প্রশাসনিক কর্মকর্তা (গ্রেড-১০) এবং অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট (গ্রেড-১৬) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ পরীক্ষাগুলোর ফল প্রস্তুত এবং মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হওয়ায় ২ ও ৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা মৌখিক পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। মৌখিক পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।