ঢাকা | রবিবার, ২১ জুন ২০২৬,৭ আষাঢ় ১৪৩৩

প্রশ্নপত্রে ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’র নাম না থাকায় পরীক্ষা বয়কট করে বিক্ষোভ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্গত ঢাকা কলেজ ক্যাম্পাসে ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’র নাম না থাকায় পরীক্ষা বয়কট করে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের অনার্স প্রথম বর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

রোববার ঢাকা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা (‘সেন্ট্রাল আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘সেন্ট্রাল নিয়ে টালবাহানা চলবে না, চলবে না’ এবং ‘যেই পরীক্ষায় সেন্ট্রাল নাই, সেই পরীক্ষায় আমরা নাই’) এমন নানা স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে তারা এখানে ভর্তি হয়েছেন। এরপরও বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে বারবার বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে দাবি তাদের।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ঢাকা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদ হোসাইন বলেন, আমাদের অধ্যাদেশে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সাতটি ক্যাম্পাস সংযুক্ত থাকবে। কিন্তু এখন আমরা আর এই অধ্যাদেশে বিশ্বাস করতে পারছি না। তারপরও আজকের ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে যদি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঢাকা কলেজ ক্যাম্পাসের অমুক বিভাগের অমুক বিষয়ের পরীক্ষা’ উল্লেখ থাকত, তাহলে অন্তত কিছুটা সান্ত্বনা পেতাম। কিন্তু প্রশাসন শুধু ঢাকা কলেজের নাম ব্যবহার করে একটি নীলনকশার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় আন্দোলনকে ভূলুণ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আরেক শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকার সরকারি সাতটি কলেজ ক্যাম্পাস নিয়ে গঠিত এবং এই সাতটি ক্যাম্পাসের মাটিই এর ভিত্তি। সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্দোলনও ঢাকা কলেজ ক্যাম্পাস থেকেই শুরু হয়েছিল। এই ক্যাম্পাসের মাটি থেকেই আমরা ব্যর্থ শিক্ষাব্যবস্থা ও ব্যর্থ প্রশাসনকে বুঝিয়ে দিতে চাই-ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শুধু একটি নাম নয়, এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন। আজকের পরীক্ষার প্রশ্নপত্রে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঢাকা কলেজ ক্যাম্পাস’ লেখা উচিত ছিল। এভাবে উল্লেখ থাকলে আমরা তা মেনে নিতে পারতাম। কিন্তু প্রশ্নপত্রের শিরোনামে শুধু ‘ঢাকা কলেজ’ লেখা হয়েছে, যা আমরা কোনোভাবেই মেনে নেব না।

উল্লেখ্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে সংযুক্ত সাতটি ক্যাম্পাস হলো-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি কবি নজরুল কলে