ঢাকা | বুধবার, ১৩ মে ২০২৬,৩০ বৈশাখ ১৪৩৩

দীর্ঘ ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পবিত্র ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৫ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আগামী ২১ মে থেকে এ ছুটি কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) হওয়ায় কার্যত ২২ মে থেকেই ক্লাস বন্ধ হয়ে যাবে। এছাড়া ১২ ও ১৩ জুনও সাপ্তাহিক ছুটি থাকায় ওই দিনগুলোতেও কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৪ জুন থেকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্লাস শুরু হবে।

তবে ছুটিকালীন সময়ে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। অন্যদিকে, এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল বন্ধ থাকবে।