অবশেষে সেই ৪৭১ জাল শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চিহ্নিতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে জানাতে হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের যথাযথ প্রক্রিয়ায় নিরীক্ষাক্রমে স্কুল ও কলেজের শনাক্ত করা ৪৭১ জন জাল, ভুয়া সনদধারীর তালিকা বিস্তারিত তথ্যসহ পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য এ বিভাগে পাঠানো হয়েছে।
এমন পরিস্থিতিতে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৫’ অনুসারে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ৪৭১ জন জাল, ভুয়া সনদধারী তালিকাভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে অবহিত করার জন্য নির্দেশ দেয়া হলো।






