শিক্ষার্থী ভর্তির সময় টিকা দান সংক্রান্ত তথ্য ভর্তি ফরমে যুক্ত করে দিতে হবে। শিশু স্বাস্থ্য নিশ্চিতকরণে এ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। এর সঙ্গে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এ নির্দেশনা সংক্রান্ত চিঠিটি সযুক্ত করে দেয়া হয়েছে।
চিঠিতে জানা যায়, বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় শিশুদের হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। তাই শিশু স্বাস্থ্য নিশ্চিতকরণে প্রাথমিক এবং মাধ্যমিক বা সমপর্যায়ে শিক্ষার্থীদের সকল ধরণের প্রতিরোধমূলক টিকা প্রদান করা আবশ্যক। এ লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ভর্তির সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীর রক্তের গ্রুপ, থ্যালাসেমিয়াসহ সব টিকা প্রদান সংক্রান্ত তথ্য ভর্তি ফরমে সংযোজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ করা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।





