ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচিত হলে কওমি শিক্ষার্থীদের টেকনিক্যাল কাজ শেখানোর ব্যবস্থা করা হবে: আসিফ

এগারো দলীয় জোট ক্ষমতায় এলে কওমি শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে এবং কওমি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হবে।

নির্বাচিত হলে কওমি শিক্ষার্থীদের টেকনিক্যাল কাজ শেখানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এগারো দলীয় জোট ক্ষমতায় এলে কওমি শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে এবং কওমি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হবে। বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় এক নির্বাচনি পদযাত্রার সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে একটি শক্তিশালী দূর্গ। এই দূর্গ থেকে বাংলাদেশের সকল গনতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করা হয়েছে। ২০১৭ খ্রিষ্টাব্দের মোদী বিরোধী আন্দোলনে ১১ জন বীর শহীদ হয়েছে। শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করার কারণে ব্রাহ্মণবাড়িয়াকে উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত করা হয়েছে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, হেফাজত ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি।

সাবেক এই উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তীকালীন ইমামদের বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। আমরা এগারো দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে সেই প্রস্তাবে সমর্থন জানাই। আমরা এই বেতন কাঠামোর প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করার আহ্বান করছি।