২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক সরববাহকারী প্রতিষ্ঠান থেকে পাওয়ার পর তাৎক্ষণিক শিক্ষা প্রতিষ্ঠানে পৌছে দিতে নির্দেশনা দেয়া হয়েছে। এ কার্যক্রমকে অগ্রাধিকারভুক্ত ও জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই পৌঁছানোর নির্দেশনা দেয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি সব জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলেও জানানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক অগ্রাধিকারভুক্ত ও জনগুরুত্বপূর্ণ কার্যক্রম বিবেচনা করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই পৌঁছানোর নির্দেশনা দেয়া হয়েছে। সে প্রেক্ষিতে সরবাহকারী প্রতিষ্ঠান হতে বিনামূল্যের পাঠ্যপুস্তক প্রাপ্তির সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সংশ্লিষ্টশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হাস্তান্তর বা পৌঁছানো নিশ্চিত করতে নির্দেশ করা হয়েছে।







