জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শীতকালীন ছুটি স্থগিত করা হয়েছে। একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার কারণ দেখিয়ে এ ছুটি স্থগিত করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, জকসু নির্বাচন ও প্রাকৃতিক দূর্যোগের (ভূমিকম্প) কারণে একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলে রিপোর্ট সাপেক্ষে স্থগিত করা হলো।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এ ছুটি দেয়ার কথা ছিলো। বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পরবর্তীতে দেয়া হবে বলে জানানো হয়েছে।






