ঢাকা | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬,১৬ বৈশাখ ১৪৩৩

‘ ছাত্র সংসদ হলে ক্যাম্পাসে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হবে’ মজনু আলম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ইংরেজি বিভাগের মজনু আলমের (আহ্বায়ক, ইনকিলাব মঞ্চ) মতে ছাত্র সংসদ জরুরি ।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মজনু আলম বলেন, “বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদ গঠনের দাবি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়েও একটি নির্বাচিত ছাত্র সংসদ গঠন জরুরি। জুলাই বিপ্লবের সময় ঘোষিত নয় দফার অন্যতম দফা ছিল — লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করে প্রকৃত শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে আমরা শীঘ্রই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এতে সকল ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রশাসন যদি এই দাবিকে উপেক্ষা করে, তবে সকল শিক্ষার্থীকে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। ছাত্র সংসদ গঠিত হলে বিশ্ববিদ্যালয়ে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, সিট বাণিজ্য ও নিয়োগ বাণিজ্যের মতো অপকর্ম বন্ধ হবে এবং শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, চিকিৎসা, আবাসন ও পরিবহন সুবিধাসহ সকল ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। ইতিমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠন হয়েছে; তাই আমাদের বিশ্ববিদ্যালয়েও এর বাস্তবায়ন এখন সময়ের দাবি।”