ঢাকা | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,৬ আশ্বিন ১৪৩৩

টিউশনির বাসায় জবি ছাত্রদল নেতা খুন

ঢাকার আরমানিটোলা এলাকা থেকে জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী জুবায়েদ।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তার সহপাঠীরা খোঁজ পেয়ে আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জুবায়েদের নিথর দেহ উদ্ধার করেন।

সহপাঠীরা জানান, তিনি আরমানিটোলায় টিউশনির জন্য বের হয়েছিলেন ।সেখানে টিউশনির বাসার সিড়িতে জুবায়েদের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। তাছাড়াও ছুরিকাঘাতের চিহ্ন নিহত ছাত্রদল নেতার শরীরে প্রত্যক্ষ করা গেছে।

জুবায়েদ হাসান জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা জেলা কল্যাণ সমিতির সভাপতি ছিলেন।

এখন পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।