ঢাকা | শনিবার, ৩০ মে ২০২৬,১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘জিন ছাড়াতে’ কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবুধূ

কুমিল্লার দেবীদ্বারে কবিরাজের কাছে ছোট বোনের ‘জিন ছাড়াতে’ গিয়ে গৃহবধূ বড় বোন (১৯) ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা সোমবার (২০ অক্টোবর) বিকেলে দেবীদ্বার থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত কবিরাজের নাম কুদ্দুস মিয়া (৪৫)। তিনি উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত আব্দুল কাদের জিলানীর ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ জুন সকালে ওই গৃহবধূ তার ছোট বোনকে নিয়ে কুদ্দুস কবিরাজের বাড়িতে যান ‘জিন ছাড়ানোর’ জন্য। চিকিৎসার এক পর্যায়ে কুদ্দুস নানা কৌশলে গৃহবধূকে নিজের বসতঘরের একটি কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

অভিযোগে বলা হয়েছে, ধর্ষণের সময় কুদ্দুস ঘটনাটি ভিডিও ধারণ করেন এবং পরবর্তীতে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে গৃহবধূর কাছ থেকে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।