দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে হামলাসহ বিভিন্ন ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। এতে জনমনে উদ্বেগ বাড়ছে। পুলিশ ও গোয়েন্দা সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব নাশকতা করছেন। ইতোমধ্যে ব্লক রেইড ও চিরুনি অভিযান জোরদার করেছে ডিএমপি। গত ২৪ ঘন্টায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের নাশকতার ঘটনা ঘটেছে।
এদিকে রাজধানীসহ সারাদেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল জোরদারের পাশাপাশি সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেপ্তারে ব্লক রেইড ও চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ। একইভাবে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে এবং আরও ৫ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
গোপালগঞ্জ
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের ক্লিনিকের পুরো ভবনে আবারও ভাঙচুর ও আগুন দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাকাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে এতে কেউ আহত হয়েছে কি না খবর পাওয়া যায়নি।সর্বশেষ খবর
অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের মিছিল থেকে এফএনএফ নামে একটি সুপার শপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
এছাড়াও গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেলা শহরের চৌরঙ্গী এলাকায় সাবেক জেলা বিএনপির সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুবলা এলাকায় এ ঘটনা ঘটে।
একই রাতে পৌর এলাকার কলেজপাড়ায় বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
টাঙ্গাইল
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার পাশেই এ ঘটনা ঘটে।
এছাড়া একই সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভার এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ করা হয়। তবে এই ঘটনায় কেউ আহত বা হতাহত হয়নি।
বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কার্তিকদিয়া গ্রামের ঝাউতলার বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এই আগুন দেয়। এতে কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার, টেবিল, বিএনপির নেতাকর্মীদের ছবি, ফ্যান ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা লকডাউন’ লিখেছে অগ্নিসংযোগকারীরা।
এদিকে বৃহস্পতিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যানচলাচল ব্যাহত করার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়ে যায় তারা।
অন্যদিকে বুধবার রাতে উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড-মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।খেলা খবর
পঞ্চগড়
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি চেয়ারের ওপর লাল রঙের টিফিন বক্সে রাখা বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে বস্তুটি দেখতে পাওয়ার পর পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তুটির চারপাশ ঘিরে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের একটি চেয়ারের ওপর লাল টেপ দিয়ে মোড়ানো টিফিন বক্স এবং এর সঙ্গে তারের মতো একটি বস্তু ঝুলতে থাকে। বক্সটি টেপ দিয়ে মোড়ানো দেখে সন্দেহের সৃষ্টি হয়।
কুষ্টিয়া
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালকের (পরিকল্পনা) দিলীপ কুমার সেনের কুষ্টিয়ার বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ১০ টায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এতে বাড়ির একাংশে আগুন লেগে গেলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। মুহূর্তের মধ্যে পেট্রোল বোমার বিস্ফোরণে আশপাশের বাসাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসের সামনে ৪টি পেট্রল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা অফিসের সামনে ওই ঘটনা ঘটে। তবে হামলার ঘটনায় অফিসের কোনো মূল্যবান সামগ্রী বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য।
সিলেট
সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস চারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বাসগুলোতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।সর্বশেষ খবর
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে গেলেও চালক ও হেলপার অক্ষত রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় মদনপুর-গোলাকান্দাইল সড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফেনী
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে অবস্থিত তার বহুতল ঘর ও তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।আইন নির্দেশিকা দেখুন
বাড়িতে ঘটনার সময় তার ভগ্নিপতি রফিকুল ইসলাম ছাড়া আর কেউ ছিলেন না বলে পুলিশ সূত্রে জানা যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় লোকজনের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নেত্রকোণা
নেত্রকোণার কাইলাইটি ইউনিয়ন ভূমি অফিসে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
মাদারীপুর
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অবরোধ করেছে। এতে মাদারীপুরে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।সরকারি সেবা
যশোর
যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে চালক দগ্ধ হয়েছেন।
চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।





