ছাত্রদল নেতার ফেসবুকে অভিমানী পোস্টের পর কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ।
এর আগে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা (প্রধানমন্ত্রীর কার্যালয়) আব্দুস সাত্তার পাটোয়ারী ইব্রাহিম খলিল ফিরোজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, গত ১৮ই অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে তার ত্যাগ-তিতিক্ষা ও ইতিহাস তুলে ধরেন। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না পাওয়ার হতাশা প্রকাশ করেন এবং দলের অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলেন।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তার পোস্টটি ভাইরাল হলে তা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে মাননীয় প্রধানমন্ত্রী এই ছাত্রনেতাকে কাছে ডেকে নেন এবং সান্ত্বনা প্রদান করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ইব্রাহিম খলিল ফিরোজের ফেসবুকে ভাইরাল পোস্টের নিউজ লিংক






