গাজীপুরের কালিয়াকৈর কলেজের প্রভাষক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. আলাউদ্দিনের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করেছেন তাঁর পরিবার ও সহপাঠীরা।
গত ১৩ মে ২০২৬ একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আলাউদ্দিন। দুর্ঘটনার পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেলেও এখনো তাঁর চিকিৎসা সম্পূর্ণ হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী জুলাই মাসের মধ্যে স্কিন সার্জারি এবং পরবর্তী দীর্ঘমেয়াদি পুনর্বাসন অত্যন্ত জরুরি।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে তাঁর চিকিৎসায় প্রায় ১৩ লাখ টাকা ব্যয় হয়েছে। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের সহায়তায় এ পর্যন্ত চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হলেও পরবর্তী চিকিৎসার জন্য আরও ১২ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন, যা পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব নয়।
আলাউদ্দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি গাজীপুরের কালিয়াকৈর কলেজে প্রভাষক হিসেবে কর্মরত। দুর্ঘটনার কারণে তাঁর স্বাভাবিক জীবন ও পেশাগত কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে।

পরিবার ও সহপাঠীরা জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সামান্য আর্থিক সহায়তাও তাঁর চিকিৎসা সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন না, তাদের অন্তত বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে মানবিক সহায়তার এই আহ্বান আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সহযোগিতার মাধ্যম:
বিকাশ/নগদ/রকেট: 01735706628
ব্যাংক হিসাব:
ব্যাংক: Bank Asia Ltd. Khulna Branch
অ্যাকাউন্ট নম্বর: 02534010341
অ্যাকাউন্টের নাম: Md. Shahinur Rahman
যোগাযোগ:
শাহীন – 01753032417
সরোয়ার – 01742049899
লোকমান – 01683990680







