অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ১ জুন থেকেই ভিসা প্রক্রিয়া তরান্বিত করা হবে।
রোববার (৩১ মে) ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে মার্কিন দূতাবাস জানায়, এই ঘোষণা ১ জুন থেকে কার্যকর হবে। ঢাকায় মার্কিন দূতাবাস সব অভিবাসী ভিসা বিভাগের জন্য দুই দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করবে।
দূতাবাস আরও জানায়, আমাদের ভিসা বিভাগগুলোর ডিরেক্টরি দেখুন এবং আরও তথ্যের জন্য অভিবাসী ভিসা বিভাগগুলো দেখুন।





