ঢাকা | বুধবার, ২২ এপ্রিল ২০২৬,৯ বৈশাখ ১৪৩৩

আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউপি সদস্য আফরোজা খানম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের উত্তর হাজীগাঁও এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ সহায়তা বিতরণ করেছেন সংরক্ষিত আসনের ইউপি সদস্য আফরোজা খানম।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্নভাবে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের উত্তর হাজীগাঁও ২ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি পরিবারের ঘরবাড়ি পুড়ে যায় এবং তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন