ঢাকা | বুধবার, ২২ এপ্রিল ২০২৬,৯ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত বেড়ে ৫

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে স্টার লাইন পরিবহনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকসহ ৫ নিহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মুমিন।


নিহতারা সবাই নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ।

ওদের স্বজনদের ফোন করা হয়েছে উনারা ঘটনাস্থলে আসছেন ।বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টায় এই ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মুমিন।

তিনি জানান, ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে দুই জনের লাশ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে স্টার লাইন পরিবহনটি পাইভেট কারটিকে পেছন থেকে ধাক্কা দেয় । ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ ৫ নিহত হন । একজন আহত হয়েছেন।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আব্দুল মুমিন বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের আত্মীয়র সাথে যোগাযোগ করা হয়েছে ।