মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন প্রধান হিসেবে শপথ নিলেন রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলিন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শপথ অনুষ্ঠানে মুলিনকে প্রশংসায় ভাসান ট্রাম্প। মার্চের শুরুতে ক্রিস্টি নোয়েমকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান পদ থেকে বরখাস্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।
তার স্থলাভিষিক্ত হিসেবে ওকলাহোমা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর ও এমএমএ ফাইটার মার্কওয়েন মুলিনকে বেছে নেন ট্রাম্প। প্রেসিডেন্টের প্রত্যাশা তার আমেরিকা ফাস্ট নীতি এগিয়ে নিতে কাজ করবেন মুলিন।






