ঢাকা | বুধবার, ২২ এপ্রিল ২০২৬,৯ বৈশাখ ১৪৩৩

জামালপুরে পেট্রোল-অকটেন পাচারের সময় জনতার হাতে ধরা ৭ জন


জামালপুর সদর উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ ৭ ব্যক্তিকে আটক করেন স্থানীয় জনতা। তারা সবাই জামালপুর  ও বগুড়া জেলার বাসিন্দা।


বুধবার (২৫ মার্চ) মধ্যা রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান।


স্থানীয়রা জানান-গতকাল মধ্য রাতে কয়েকটি যানবাহনে করে  কয়েকটি ড্রামে করে পেট্রোল গোপনে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা গাড়িগুলোকে থামিয়ে তল্লাশি চালায়। পরে গাড়ি গুলোতে থাকা বিপুল পরিমাণ পেট্রোল দেখতে পেয়ে তারা গাড়িতে  থাকা ৭ জন ব্যাক্তি কে আটক করেন।


এলাকাবাসীর অভিযোগ- সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা কালোবাজারে বেশি দামে তেল বিক্রি করছে।


এ বিষয়ে জামালপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান বলেন- এ ঘটনায়  এলাকাবাসী ৭ জন ব্যাক্তি কে আটক করে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম আছে।


তবে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানা যায়।