ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতানিয়াহুকে ‘খুঁজে’ বের করে হত্যার হুমকি আইআরজিসির

ইরানের সামরিক বাহিনী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামিক রেভল্যুশন গার্ড কোর (আইআরজিসি) নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যা করবে।’

মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে ইসরাইলে ইরানের ব্যাপক হামলা; মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা
আইআরজিসি আরও দাবি করেছে, আইআরজিসি ৫২তম হামলায় ইসরাইলের একাধিক লক্ষ্যবস্তু এবং অঞ্চলটির মার্কিন তিনটি ঘাঁটি ধ্বংস করেছে।