ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফ‍্যাসিস্ট আখ্যা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ত্রয়োদশ সংসদ অধিবেশনে বক্তব্যকালে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এমনটা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রের পক্ষে সব শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলসহ সবার সম্মিলিত আন্দোলনের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ফ্যাস্টিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহিদের রক্তের ওপর দিয়ে তাঁবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়।

রাষ্ট্রপতি বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের পতন হয়েছে।

তবে তার ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে দাবি করছেন বিরোধী দলের সদস্যরা।