ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ঢাকার ডেমরা এলাকা থেকে সেলিনা আক্তার জ্যোতি (১৬) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। মেয়েটি কিছুটা মানসিক ভারসাম্যহীন। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

মেয়েটির বাবার নামহাসান আলী ও মা মৃত সাথী আক্তার।

পারিবারিক সূত্রে জানা যায়, জ্যোতি ছোটবেলা থেকেই তার দাদা-দাদীর কাছে বড় হয়েছে। তিন বছর বয়স থেকে তিনি দাদা-দাদীর সঙ্গেই বসবাস করে আসছিলেন। হঠাৎ করে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে পরিবার জানিয়েছে।

পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করে জানান, জ্যোতিকে খুঁজে পেতে তারা সবার সহযোগিতা কামনা করছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি সেলিনা আক্তার জ্যোতির কোনো খোঁজ বা তথ্য পেয়ে থাকেন, তাহলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিখোঁজ কিশোরীর ঠিকানা-

মহাকাশ স্কুল রোড, বড়ভাঙ্গা, সারুলিয়া-১৩৬১, ডেমরা, ঢাকা।