ঢাকা | বুধবার, ২২ জুলাই ২০২৬,৭ শ্রাবণ ১৪৩৩

বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলি

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলির ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানায় অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমিন। তিনি জানিয়েছেন, গতকাল মঙ্গলবার রাতে চাঁদা না পেয়ে দুই রাউন্ড গুলির ঘটনা ঘটছে।

ওসি ‍আরও বলেন, ‘এটা গতকাল দুপুরের ঘটনা, আমি গতকাল রাতে জেনেছি। এটা আগে এনসিপির অফিস ছিল। দুই মাস আগে নভেম্বরে এনসিপির অফিস এখান থেকে চলে গেছে। এটা হচ্ছে একটা নির্মাণাধীন বিল্ডিং, সেই বিল্ডিংয়ে চাঁদাবাজরা এসেছিল। ওই বিল্ডার্সের এমডি এসে খুঁজে, তাকে না পেয়ে গুলি করে।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেছেন, ‘বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল মঙ্গলবার গুলির ঘটনা ঘটেছে। এটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে।’

এ বিষয়ে নাহিদ ইসলাম জানিয়েছে, নির্বাচনি অফিসে গুলির ঘটনা রাজনৈতিক নয়। এরসঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

সুত্র: স্টার নিউজ