ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাদির মৃত্যুতে ছাত্রদল-ছাত্রশিবিরের শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির। আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর পরপরই তারা নিজেদের ভেরিফায়েড ফেসবুকে এ শোক জানান।

শোকবার্তায় ছাত্রদল লিখেছে, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আল্লাহ আপনার মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করুন।’

ছাত্রশিবির তাদের শোকবার্তায় লিখেছে, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি শাহাদাত বরণ করেছেন।’