ঢাকা | রবিবার, ২২ নভেম্বর ২০২৬,৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাল দুপুরে জাতির ‍উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) দুপুরে তিনি ভাষণ দেবেন। আজ (বুধবার, ১২ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুকে দেয়া পোস্টে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।

তবে আগামীকালের ভাষণে ঠিক কোন বিষয় উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা তার বিস্তারিত বলা হয়নি।

ধারণা করা হচ্ছে, ড. ইউনূস তার ভাষণে দেশের সাম্প্রতিক ইস্যু, পরিস্থিতি এবং জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন।