ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৬১

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছরের আলিম পরীক্ষায় পাসের হার ৭৫.৬১ শতাংশ। এ বোর্ডে সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন। বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

আলিম পরীক্ষার ফল দেখা যাবে অনলাইন ও এসএমএস—উভয় মাধ্যমেই।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। তাই ফলাফলের অপেক্ষায় প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী।