ঢাকা | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,৩ ভাদ্র ১৪৩৩

শাবিতে ভয়েস ফর জাস্টিস’র উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সেবামূলক সামাজিক সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’ এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান আয়োজিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এ অভিযান চালায় সংগঠনটি।

এবিষয়ে ভয়েস ফর জাস্টিসের কর্ণধার মমিনুর রশিদ শুভ বলেন, “শিল্পায়ন ও জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আজ আমাদের প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য। দেশব্যাপী পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে আমরা পরিবেশবাদী আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং সেই ধারাবাহিকতায় শুরু করছি “Clean & Green Movement SUST”।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি—একটি পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস শুধু পরিবেশের জন্য নয়, বরং শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেও অপরিহার্য। প্রতি সপ্তাহে নিয়মিতভাবে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা হবে। ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি: সুন্দর ও সবুজ ক্যাম্পাস গড়তে ধারাবাহিকভাবে ফলজ বৃক্ষরোপণ করা হবে। পাখিদের নিরাপদ আবাস গড়ে তোলা পাখিদের জন্য অভয়াশ্রম ও নিরাপদ আবাস নিশ্চিত করা হবে