ঢাকা | মঙ্গলবার, ২৬ মে ২০২৬,১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী ৯০৩ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। এবার মোট ৯০৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে রাকসু নির্বাচনে ২৪৮ জন, সিনেট প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন এবং ১৭টি আবাসিক হলের নির্বাচনে ৫৯৭ জন প্রার্থী রয়েছেন।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান জানান, রাকসু নির্বাচনে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭টি হলেই ভিপি, জিএস ও এজিএস পদে একাধিক প্রার্থী থাকায় কোনো পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হচ্ছেন না।

রবিবার লটারির মাধ্যমে সবার ব্যালট নম্বর ঠিক করা হয়েছে। এবার একই প্যানেলের প্রার্থীদের এক নম্বর দেওয়ার নিয়ম বাতিল করে সবার জন্য পৃথক লটারির ব্যবস্থা করা হয়। আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।