চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল চলতি মাসের ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। এমন পরিকল্পনা রয়েছে শিক্ষা প্রশাসনের। বিশেষ কোনো কারণ ছাড়া এই তারিখই বহাল থাকবে।
মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক এ তথ্য জানানো হয়। জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে ফেরার পর ২৩ ও ২৪ অক্টোবর ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শেষে সময় ঘোষণা করা হবে। ওই কর্মকর্তা বলেন, চট্টগ্রামের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীদের খাতা দেখার অগ্রগতির ওপর এ তারিখ নির্ধারণ করা হয়।
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ একটু এগিয়ে আনার সম্বভ হচ্ছে। অক্টোবরের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে আমরা ফল প্রকাশ করতে পারবো বলে আশাকরি। বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে তারিখই বহাল থাকবে বলে আশা করছি। নভেম্বরের ১ থেকে ১৫ তারিখ টার্গেট ছিলো তবে এটা একটু এগিয়ে আনা সম্ভব হচ্ছে। চট্টগ্রাম আর মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীদের খাতা দেখা সম্ভব হচ্ছে।
জানা গেছে, ২০২৬ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী।
৮ আগস্ট এ পরীক্ষা শেষ হয়। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয়। পরে সে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে শেষ হয়েছে গত ৯ সেপ্টেম্বর। ফল দেখবেন যেভাবে: শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত অফিসিয়াল ওয়েবসাইট (educationboardresults.gov.bd) এর ‘Result’ কর্নারে প্রবেশ করতে হবে (Education board results gov bd website check)। রোল নম্বর (Roll Number), রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) ও শিক্ষা বোর্ডের নাম সিলেক্ট করে খুব সহজেই ফল দেখা ও মার্কশিট ডাউনলোড করা যাবে।
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল (HSC Result Check via SMS Rules), যেকোনো মোবাইল অপারেটর থেকে নিচের নিয়মে টাইপ করে পাঠাতে হবে: HSC Board Name (First 3 Letters) Roll 2026, পাঠিয়ে দিন 16222 নম্বরে। উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করুন।






