ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,২৯ আশ্বিন ১৪৩৩

ঢাকা কলেজে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক ফয়সাল

হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি, ঢাকা কলেজ  শাখার ২০২৬-২৭ সেশনের ২১ সদস্যের নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ফখরুল ইসলাম তুহিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ মনোনীত হয়েছেন। 

সোমবার (১২ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটি প্রকাশ করা হয়।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সংগঠনটির ঢাকা কলেজ শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির সভাপতি তুহিন বলেন, ” ঢাকা কলেজের হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও একই সঙ্গে দায়িত্বশীল বোধ করছি। আমাদের লক্ষ্য মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করা এবং বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা রাখা। আমরা শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসন ও অন্যান্য ছাত্রসংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানবিক, নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে তুলতে চাই।”

সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন,  “আমরা এমন একটি ক্যাম্পাস গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকবে, অন্যের অধিকারকে সম্মান করবে এবং যেকোনো অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমাদের কাছে মানবাধিকার মানে শুধু সভা-সেমিনার কিংবা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়; বরং মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অধিকার লঙ্ঘিত হলে তার পক্ষে কথা বলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেষ্ট থাকা।”

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে মারুফ রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক এ.আই.এম. নাজমুস সাদাত উল আলম, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক মো. মনোয়ার হোসেন তুহিনসহ সম্পাদকীয় পদে অন্য সদস্যদের মনোনীত করা হয়েছে।