ঢাকা | শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,২৪ আশ্বিন ১৪৩৩

জবি ছাত্রদল নেতা রুমির ৬ষ্ঠ তম কারামুক্তির স্মৃতিচারণ

দীর্ঘ ৪৭ দিনের কারাভোগ শেষে ২০২১ সালের ৮ অক্টোবর কারামুক্তির স্মৃতিচারণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান রুমি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি কারাবাস, গ্রেপ্তার, রিমান্ড এবং কারামুক্তির দিনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। একই সঙ্গে রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও আদর্শের পথ থেকে সরে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ২০২১ সালের ১৭ আগস্ট বিএনপির দুই মহানগরের নবগঠিত কমিটির পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিস্থলে শান্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে প্রতিরোধে অংশ নিলে পুলিশ তার নাম ‘রেড লিস্টে’ অন্তর্ভুক্ত করে শেরেবাংলা নগর থানায় মামলা করনে। ১৮ আগস্ট আগাম জামিনের জন্য হাইকোর্টে গেলে ডিবি পুলিশ তাকে আটক করার চেষ্টা করে ব্যর্থ হয় এরপর ২২ আগস্ট যাত্রাবাড়ী এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করেন।

তিনি আরো বলেন, তাকে আটকের পরই ডিবি গারদে একদিন এবং থানার গারদে দুই দিন রিমান্ডে থাকার পর তিনটি মামলায় কেরানীগঞ্জ কারাগার ও কাশিমপুর-২ কারাগারে ৪৭ দিন কারাজীবন ভোগ করতে হয়।

কারাবাসের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘কারাগারের সেই অন্ধকার দিনগুলো আজও মনে পড়ে। সহযোদ্ধাদের থেকে দূরে, অনিশ্চয়তার ভেতরেও একটাই বিশ্বাস ছিল সময় থেমে থাকে না, অন্ধকারের পর আলো আসবেই।অবশেষে ২০২১ সালের ৮ অক্টোবর কারাগার থেকে মুক্তি পেয়ে আবারও রাজপথে ফেরেন বলে জানান তিনি।’

নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, শত অত্যাচার-নির্যাতনের পরেও আদর্শের পথ থেকে সরে আসিনি। সংগ্রামের পথ আজও চলমান। আল্লাহ ভরসা।’