ঢাকা | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,১৪ আশ্বিন ১৪৩৩

ডিসিইউতে সিন্ডিকেট সদস্য হলেন ঢাবি ও জাবির ৩ শিক্ষক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হিসেবে দুই ক্যাটাগরিতে ৩ শিক্ষকে মনোনীত করা হয়েছে। সিনেট সদস্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দুইজন ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজনকে মনোনীত করা হয়।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২৪(১) (ঘ) ও (৩) এবং ২৪(৩) ধারা অনুযায়ী বিশিষ্ট অধ্যাপক এবং প্রথিতযশা ক্যাটাগরিতে নিম্নোক্ত ব্যক্তিগণকে উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো।

বিশিষ্ট অধ্যাপক ক্যাটাগরি দুই জন ও প্রথিতযশা ব্যক্তি ক্যাটাগরিতে একজনকে মনোনীত দেয়া হয়েছে। এদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দুইজন ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজনকে মনোনীত।

মনোনীত তিন সিন্ডিকেট সদস্য হলেন,

বিশিষ্ট অধ্যাপক ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোঃ মোর্শেদ হাসান খান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক মোঃ সোহেল রানা। এছাড়াও প্রথিতযশা ব্যক্তি ক্যাটাগরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক জনাব নাহরিন ইসলাম খানকে মনোনীত করা হয়েছে।