কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন—বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় তাঁদের মনোনয়ন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেটের একজন সদস্য।
নতুন তিন সদস্যের মধ্যে অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী ও অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম ডিন ক্যাটাগরিতে এবং অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন অধ্যাপক ক্যাটাগরিতে সদস্য হয়েছেন।
বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী কলা ও মানবিক অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।অন্যদিকে অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন রসায়ন বিভাগের অধ্যাপক ও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাশিল্প-সাহিত্যশীর্ষ সংবাদসংবাদ
সিন্ডিকেটের ওই সদস্য জানান, ডিন ও অধ্যাপক ক্যাটাগরিতে সদস্য মনোনয়ন রোটেশনের মাধ্যমে হয়ে থাকে। ডিন ক্যাটাগরিতে দুজনের মেয়াদ শেষ হওয়ায় রোটেশন অনুযায়ী বর্তমান দুই ডিনকে মনোনীত করা হয়েছে। আর অধ্যাপক ক্যাটাগরিতে একজন সদস্যের মেয়াদ শেষ হওয়ায় রোটেশন অনুযায়ী তাঁর স্থলে অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। অপর সদস্যের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত থাকায় ওই পদে এখনই পরিবর্তন আসছে না।





