ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো.লুৎফর রহমান। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির দায়িত্বে ছিলেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরো বলা হয়, যোগদানের তারিখ থেকে আগামী ৪ বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। তবে এর মধ্যে তার অবসর গ্রহণের তারিখ চলে এলে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।নতুন ভিসি হিসেবে অধ্যাপক মো. লুৎফর রহমান আগের পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। উল্লেখ্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে দায়িত্বরত ছিলেন এবং নতুন এই নিয়োগের মাধ্যমে তাঁকে পূর্বের পদ হতে অব্যাহতি দেওয়া হয়েছে।







