ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের নিম্নরূপ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইন নিবন্ধন (Registration) সম্পন্ন করতে হবে।
আজ রবিবার (৩০ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নিবন্ধন প্রক্রিয়া বিস্তারিতভাবে বলা হয়েছে।
নিবন্ধন প্রক্রিয়া হলো:
১. প্রথমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে https://dcu.ac.bd/ প্রবেশ করতে হবে।
২. ওয়েবসাইটের New Student Registration অপশনে ক্লিক করতে হবে।
৩. প্রদর্শিত পেজে সংশ্লিষ্ট Session নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্যসমূহ যথাযথভাবে পূরণ করে Find My Record-এ ক্লিক করতে হবে।
৪. প্রদর্শিত তথ্যসমূহ সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। তথ্য সঠিক থাকলে New Password এবং Confirm Password নির্ধারণ করে Submit করতে হবে।
৫. Submit করার পর শিক্ষার্থীর নিবন্ধিত মোবাইল নম্বর ও ই-মেইল এড্রেসে OTP (One-Time Password) প্রেরণ করা হবে।
৬. প্রাপ্ত OTP যথাযথভাবে প্রদান করে Verification সম্পন্ন করলে শিক্ষার্থীর অনলাইন নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে।
নিবন্ধন প্রক্রিয়ার ভিডিও নির্দেশিকা:
শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া সহজে বুঝতে নিচের ভিডিও নির্দেশিকাগুলো অনুসরণ করতে হবে:
ফেসবুক: https://dcu.ac.bd/s/zJs6H36
ইউটিউব: https://dcu.ac.bd/s/GrUvdez
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্ম
অফিসিয়াল Facebook Page: https://www.facebook.com/dcuacbdofficial/
অফিসিয়াল YouTube Channel: https://www.youtube.com/@dcuacbdofficial
ভর্তিকৃত শিক্ষার্থীদেকে নির্ধারিত সময়সীমার মধ্যে উল্লিখিত প্রক্রিয়ায় নিবন্ধন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো। নিবন্ধন সম্পর্কিত যে কোনো প্রয়োজনে registration@dcu.ac.bd এড্রেসে ইমেইল করা যাবে ।





