ঢাকা | রবিবার, ২ আগস্ট ২০২৬,১৮ শ্রাবণ ১৪৩৩

ঢাবির শহীদুল্লাহ হলে শিবির-ছাত্রদল মুখোমুখি অবস্থান উত্তেজনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি) ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে শিবির-ছাত্রদল মুখোমুখি অবস্থান করায় উত্তেজনা বিরাজ করছে। বোরবার ( ২ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা হয়।

এসময় শিক্ষার্থীরা ছাত্র শিবিরের নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন। তুমি ও জানো আমি ও জানি , জামাত শিবিরি সমকামী এরক স্লোগান দিতে দেখা যায়। প্রাথমিক ভাবে শিক্ষার্থীদের থেকে জানা যায়, সমকামিতার ঘটনায় গতকাল থেকে হলে নানান আলোচনা ও সমালোচনা চলমান। সমকামিতায় অভিযোগে হল সংসদের এজিএস শিবির কর্মী ইব্রাহীম খলিলের সম্পৃক্ততা নিয়েই ছাত্রদল ও শিবির কর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। ইব্রাহীম খলিলের আবসিক সিট সাময়িক বাতিলের কারণে উত্তেজনা নতুন করে মোড় নেয়।

গতকাল শনিবার ঢাবির ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের কক্ষে দুই অতিথির বিরুদ্ধে সমকামিতায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে— যেখানে সমকামিতার মতো আপত্তিকর কাজের জন্য দুজন ব্যক্তি ভিডিয়ো ধারণকারীর কাছে ক্ষমা চাচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে ইব্রাহীম খলিলের সিট সাময়িকভাবে বাতিল ও তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে হল প্রশাসন।

এ সংক্রান্ত ভিডিয়ো ছড়ানোর পর এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এজিএস ও ছাত্রশিবির কর্মী ইব্রাহীম খলিল বলছেন, ওই দুই যুবক চিকিৎসার কথা বলে আসায় তিনি তাদের থাকতে দিয়েছিলেন।

জানা যায়, ঘটনাটি গত ২৭ জুলাই রাতে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ওই এজিএসের রুমে ঘটে। ঘটনার সময় একটি ভিডিয়ো ধারণ হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, ওই এজিএসের দুজন অতিথি ক্ষমা চাইছেন। বারবার বলছেন, আর হবে না।