জাতীয় সংসদে বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলিম। একই সঙ্গে তিনি ইবতেদায়ি প্রতিষ্ঠান জাতীয়করণ করে প্রাথমিক শিক্ষার সমপর্যায়ে নিয়ে আসার দাবিও তুলে ধরেন।
বুধবার (২৪ জুন) বিকেলে বাজেটের ২য় অধিবেশনে তিনি এই দাবি জানান।
অধ্যক্ষ মো. আব্দুল আলিম বলেন, আমি বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানাচ্ছি। এছাড়া বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক কর্মচারীদের কল্যাণ ও অবসর সুবিধা, বোর্ডের প্রাপ্য টাকা পরিশোধ করার দাবি উত্থাপন করছি। পাশপাশি ইবতেদায়ি প্রতিষ্ঠান জাতীয়করণ ও প্রাথমিক শিক্ষার সমপর্যায়ে নিয়ে আসার দাবিও জানান তিনি।





