ঢাকা | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,২ আষাঢ় ১৪৩৩

কুবিতে মাইগ্রেশনের সুযোগ পাচ্ছেন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বিভাগ পরিবর্তন বা মাইগ্রেশনের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী মাইগ্রেশন করতে ইচ্ছুক তারা আগামী ১৫ ও ১৬ জুন (সোমবার ও মঙ্গলবার) অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রার বরাবর আবেদন জমা দিতে পারবেন।

তবে পূর্বে যারা মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ করেছেন, তারা পুনরায় মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, মাইগ্রেশন-সংক্রান্ত পরবর্তী নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে যোগ্য শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের সুযোগ দিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।