ঢাকা | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,৬ শ্রাবণ ১৪৩৩

কলেজ শেষ করেই ইউনিভার্সিটিতে ভতি হতে পারবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

সেশনজট কমিয়ে আনার আশাবাদ ব্যক্ত করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০২৮ খ্রিষ্টাব্দের মধ্যে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর সাথে সাথে কলেজে ভর্তি এবং কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন।

সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘অযথা যেন কোচিং সেন্টারে যেতে না হয়, সেভাবে সিলেবাস এবং কারিকুলাম রেডি হচ্ছে।

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার বাজেট সবচেয়ে বেশি পেয়েছি। শিক্ষা খাতে আমরা একটি বৈপ্লবিক পরিবর্তন চাই।’ এ সময় দুই মাসের মধ্যে এইচএসসির ফল প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।