ঢাকা | শুক্রবার, ১৫ মে ২০২৬,১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিক্ষার আলো ছড়াচ্ছে নতুন পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা

গ্রামের দরিদ্র ও পিছিয়ে পড়া শিশুদের মাঝে প্রাথমিক ধর্মীয় ও সাধারণ শিক্ষা পৌঁছে দিয়ে প্রশংসা কুড়াচ্ছে ঠাকুরগাঁও সদরের অবস্থিত নতুন পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা।

মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে এলাকার শিশুদের বিনামূল্যে শিক্ষা দিয়ে আসছে। এখানে নূরানি কায়দা, কুরআন শিক্ষার পাশাপাশি বাংলা, গণিত, ইংরেজির মতো সাধারণ বিষয়ও পড়ানো হয়। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে সরকারি উপবৃত্তির সুবিধাও পাচ্ছে মাদ্রাসাটি।

স্থানীয় অভিভাবকরা আনোয়ার জানান, আর্থিক অসচ্ছলতার কারণে যারা শহরে গিয়ে স্কুলে পড়াতে পারে না, তাদের সন্তানরা এখানে পড়ে উপকৃত হচ্ছে। মাদ্রাসার শিক্ষকরা নিয়মিত ক্লাস নেওয়ার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার দিকেও গুরুত্ব দেন।

মাদ্রাসার প্রধান শিক্ষক শাহনুর আলম বলেন , “আমাদের লক্ষ্য শুধু পড়ালেখা নয়, ভালো মানুষ গড়ে তোলা। সরকারি অনুদান ও স্থানীয়দের সহযোগিতায় আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি।”

এলাকাবাসী আশা করছেন, মাদ্রাসাটি শিগগিরই এমপিওভুক্ত হলে শিক্ষক-শিক্ষার্থীরা আরও সুযোগ-সুবিধা পাবে এবং শিক্ষার মান আরও বাড়বে।

নতুন পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমন উদ্যোগ গ্রামীণ শিক্ষা বিস্তারে উদাহরণ হয়ে থাকছে।