ঢাকা | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬,৩১ বৈশাখ ১৪৩৩

বিতর্কিত শিক্ষা ক্যাডার শাহেদুল খবিরসহ ৭ কর্মকর্তা ওএসডি

বিতর্কিত শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক মো. শাহেদুল খবিরসহ ৭ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী ছাড়া বাকি কর্মকর্তারা হলেন-অধ্যাপক আবু তালহা মোহা. মনিরুল ইসলাম, আরবি ওএসডি, মাউশি, মো. মজিবুর রহমান, অধ্যাপক, দর্শন, নাজমুন নাহার, অধ্যাপক, সমাজকল্যাণ, সমাজকর্ম, মোহাং মহসিন রেজা, অধ্যাপক, হিসাব বিজ্ঞান, ফিরোজ আহম্মদ, অধ্যাপক, হিসাববিজ্ঞান, ড. মমতাজ সাহানারা, অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

শাহেদুল খবির চৌধুরী আওয়ামী লীগ সরকারের শুরু থেকে অর্থাৎ, ২০০৯ সাল থেকে ঢাকা শিক্ষা বোর্ড এবং মাউশিতে চাকরি করছেন। এ সময়ে একদিনের জন্যও তিনি সরকারি কোনো কলেজে চাকরি করেননি। তিনি ঢাকা শিক্ষা বোর্ডে স্কুল পরিদর্শক, পরে সচিব ছিলেন। ২০১৯ সালে তিনি মাউশি অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) হিসেবে পদায়ন পান।

তবে ২০২৪ সালে তার বিরুদ্ধে মাউশির একটি নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই বছরই তাকে মাউশি থেকে সরিয়ে রাজধানীর একটি সরকারি কলেজে বদলি করা হয়েছিল।