হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ সংগঠন ‘অর্ক সাংস্কৃতিক জোট’ কর্তৃক অসহায় ও দুঃস্থ মানুষদের জন্য ‘প্রোজেক্ট হোপ ২.0’ নামক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
১৬ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে সংগঠনটির সদস্যরা শীতবস্ত্র হিসিবে কম্বল বিতরণ শুরু করে। এসময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট এলাকা, চাঁদগঞ্জ, রুদ্রপুর, নানদোইর, তেলিপাড়া, কর্নাই গ্রামসহ শহরের বিভিন্ন এলাকা ও রাস্তায় রাস্তায় গিয়ে শীতার্ত মানুষদের নিকট কম্বল বিতরণ করে।
উল্লেখ্য, সর্বমোট ১০৬ টি কম্বল সংগঠনটির পক্ষ হতে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী, শিক্ষার্থীসহ সকলের সম্মিলিত আর্থিক সহযোগিতা ও প্রচেষ্টায় ‘প্রোজেক্ট হোপ ২.০’ বাস্তবায়িত হচ্ছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান প্লাবন জানান,” উত্তরবঙ্গে শীতের তীব্রতা সবসময়ই অনেক বেশি থাকে, সেই ভাবনা থেকেই শীতার্ত মানুষগুলো যেন শীতবস্ত্রের অভাবে অসহনীয় যন্ত্রণা অনুভব না করে মূলত এই উদ্দেশ্যেই আমাদের এ কর্মসূচি। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের আমরা বেশি করে কম্বল বিতরণ করেছি। সামনের দিনগুলোতেও আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের কাছে প্রেরণা।”








