ঢাকা | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,২৯ শ্রাবণ ১৪৩৩

নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বিসিবি

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী মাসে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বাংলাদেশ তাদের ম্যাচ গুলো খেলবে ভারতে্র মাটিতে। তবে নিরপত্তার শঙ্কায় দেশটিতে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রবিবার এক ই-মেইল বার্তায় আইসিসিকে বিষয়টি জানিয়ে দেয় বিসিবি।

মেইলে বিসিবি জানিয়েছে, নিরপত্তা শঙ্কায় ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। এসময় বাংলাদেশের ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড।